1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী গ্রেফতার - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৭২ বার দেখা হয়েছে

প্রকাশ্যে ফরিদপুরে এক গৃহবধুকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল সেই দুই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে র‍্যাব। ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্যকে গ্রেফতার করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব ১০’র অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

র‌্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল ও পালসার মটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মটোরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের রবাত দিয়ে র‌্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়।

তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে র‍্যাব। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০ টির বেশি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সদর উপজেলার শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে ওই দুই ছিনতাইকারী। পুরো ঘটনাটির সিসি টিভি ফুটেজ যমুনা টেভির ডিজিটাল প্লাটফর্মে আপলোড হলে মুহুর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd