1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
রাজধানীতে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

রাজধানীতে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

রাজধানীর রায়ের বাজার এলাকায় পরিচালিত বিশেষ সেনা অভিযানে কিশোর গ্যাং ‌‘পাটালি গ্রুপ’র ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত রায়েরবাজার এলাকায় এই সেনা অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন গ্যাং সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো— স্বপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

অভিযান শেষে আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd