1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শ্যামনগরে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর মিছিল ও প্রতিবাদ - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

শ্যামনগরে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর মিছিল ও প্রতিবাদ

  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর রবিবার সন্ধ্যায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একটি দল মিছিল বের করে এবং প্রধান সড়কে আগুন প্রজ্জ্বলন করে। মিছিলটি শ্যামনগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জহুরুল হক আপ্পু।

বিএনপির জেলা সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের স্বাক্ষরে সোলায়মান কবীরকে আহ্বায়ক এবং গোলাম আলমগীরকে সদস্য সচিব করে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মাসুদুল আলম দোহা তার ফেসবুক লাইভে দাবি করেন, নতুন কমিটিতে ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, “কিছু অযোগ্য ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে, যা দলীয় ঐক্যে প্রভাব ফেলতে পারে।”

এর আগে মাস্টার আব্দুল ওয়াহেদ সভাপতি এবং সোলায়মান কবীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন কমিটি ঘোষণার পর শ্যামনগরে বিএনপির অভ্যন্তরীণ কার্যক্রম নিয়ে আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা নতুন নেতৃত্বের কার্যক্রমের দিকে দৃষ্টি রাখছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd