1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে অমেলা রানীর বিরুদ্ধে মানববন্ধন - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে অমেলা রানীর বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

শ্যামনগরে জনরোষ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

বিশেষ প্রতিনিধি, শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার বহুল আলোচিত সাবেক ইউপি সদস্য অমেলা রানীর বিরুদ্ধে সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক, কৃষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন চিংড়িখালি বিদ্যা নিকেতনের শিক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল, পঞ্চনন কুমার মন্ডল, ইউপি সদস্য বনশ্রী মন্ডল, পরিতোষ মন্ডল, ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান, বিল্লাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অমেলা রানী একসময় আওয়ামিলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সংসদ সদস্য গোলাম রেজার ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা করে আসছেন। তারা অভিযোগ করেন, তিনি শুধু বিগত সরকার আমলেই নয়, বর্তমান সরকারের সময়েও একই পন্থায় মানুষের হয়রানি অব্যাহত রেখেছেন। এমনকি সামাজিক বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বকেও রাজনৈতিক রূপ দিয়ে মামলা-মোকদ্দমার ফাঁদ পাতছেন।

মানববন্ধনকারীরা বলেন, গত ৫ আগস্ট ২০২৪ সালে জুলাই বিপ্লবের পর অমেলা রানী নিজেকে হামলার শিকার বলে দাবি করেন। এরপর থেকেই তিনি ওই ঘটনার জেরে এলাকার বিভিন্ন নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

বক্তারা অবিলম্বে অমেলা রানীকে গ্রেপ্তার করে সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষার দাবি জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd