মনির হোসেন

বেনাপোলে বারোপোতা গ্রামের ট্রাক্টরের চাপায় ছাত্র মৃত্যু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের বেনাপোলে মাটিবাহী ট্রাক্টরের চাপায় ৫ম শ্রেণির ছাত্র ওমর ফারুক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালি কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ীগ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে তার নিজ বাড়ী কৃষ্ণপুর গ্রামে আসছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌছালে গোগা দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার বেনাপোল ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো,রাসেল মিয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাদী না থাকাই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

প্রেরক:-
মো,মনির হেসেন বেনাপোল যশোর।
তারিখ:-১৯/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *