1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
ওসি মেহেদী হাসানের আকস্মিক বদলিতে শ্যামনগরের সাধারণ মানুষের চোখে জল - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন স্বাস্থ্যমন্ত্রীর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস, ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে আগৈলঝাড়া থানার পুলিশের বক্তব্য

ওসি মেহেদী হাসানের আকস্মিক বদলিতে শ্যামনগরের সাধারণ মানুষের চোখে জল

  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের আকস্মিক বদলির খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। মাত্র এক মাসের মধ্যে তার সদাচরণ, নিষ্ঠা ও মানবিক ব্যবহারে স্থানীয় জনগণের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার বিদায়ের খবর শুনে গতকাল থেকেই সাধারণ মানুষ এবং থানার স্টাফরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

২২ সেপ্টেম্বর শ্যামনগর প্রেস ক্লাবের সাংবাদিকরা ওসি মেহেদী হাসানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। আজ, ২৩ সেপ্টেম্বর বেলা ১২টায়, থানায় আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, আশিকুর রহমান, আব্দুস সালাম, মোঃ মিঠু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মাসুম বিল্লাহ, জাহিদুল ইসলাম, বিল্লালসহ অনেকেই। বিদায়ের সময় ওসি মেহেদী হাসানকে ঘিরে অনেক সাধারণ মানুষ ও ছাত্ররা কান্নায় ভেঙে পড়েন, এমনকি ওসি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ওসি মেহেদী হাসান বলেন, “আমি মাত্র এক মাসের মধ্যে মানুষের মনে যেভাবে জায়গা করে নিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এখানে এসে ধনী-গরিব, কৃষক-মজদুর কোনো ভেদাভেদ না করে সবার সুখ-দুঃখ ভাগ করে কাজ করেছি। এজন্যই হয়তো এত অল্প সময়ের মধ্যেই বিদায়ের মুহূর্তে সবাই এত আবেগপ্রবণ হয়ে পড়েছে।”

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ওসি মেহেদী হাসানের বিদায়ে শোকাহত হলেও তার কাজের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। তারা আশা করেন, অন্যান্য পুলিশ সদস্যরাও এমন মানবিকতার সাথে কাজ করবেন এবং মানুষের সুখ-দুঃখের অংশীদার হবেন, যাতে থানায় এসে সাধারণ মানুষ সহজেই তাদের অভিযোগ জানাতে পারেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd