1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
বেনাপোলের মাদক ব্যবসায়ী তাসলিমার ১০ বছর কারাদণ্ড - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

বেনাপোলের মাদক ব্যবসায়ী তাসলিমার ১০ বছর কারাদণ্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

বেনাপোলের মাদক ব্যবসায়ী তাসলিমার ১০ বছর কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-
ফেনসিডিলের মামলায় বেনাপোল দৌলতপুরের তাসলিমা বেগমকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

সোমবার ২৬মে দুপুরে বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে খুলনা রাবের একটি টিম বেনাপোল গাতিপাড়া রোডের বড় আচড়ার জাহিদ ট্রেডার্স এর সামনে থেকে তসলিমা বেগমকে আটক করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাবের (rab) এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি তাসলিমা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এস আই রোকনুজ্জামান।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি তাসলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে তাহাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত#

প্রেরক:- মে,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২৬/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd