মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ অমিত দাস (পরিচয় অনুযায়ী) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সুন্দরদী ১ নম্বর ওয়ার্ডের ওয়াজেদ আলী সুপার মার্কেটের পেছনে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশ জানতে পারে, ওয়াজেদ আলী সুপার মার্কেটের পেছনের উত্তর পাশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন অমিত দাস। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন দুই গ্রাম এবং বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অমিত দাস বেজাতি গ্রামের অমূল্য দাসের ছেলে।
মামলার বিবরণে আরও বলা হয়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ইয়াবা গণনা করে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক বাদী হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।












Leave a Reply