
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়ের সঙ্গে শুক্রবার ১৫ মে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বাহিনীর চলমান কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন মহাপরিচালক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
এ সময় উভয় পক্ষ দেশের স্বার্থে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।