1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
শার্শায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক - Dailybanglarbarta.com        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধের জেরে চাচীর পা ভেঙ্গে দিলে ভাতিজা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গৌরনদীতে মানববন্ধন

শার্শায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

শার্শায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬৫)নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুর ৩ টার সময় শার্শা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বল পাড়া এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, নির্যাতিত শিশুটির মা মঙ্গলবার (২০ মে) সন্ধায় থানায় এসে তার শিশু মেয়েকে আসামী সিরাজ মিস্ত্রি নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এই মর্মে একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে তথ্য-প্রযুক্তিসহ গোপনে তদন্ত শুরু করে ওই দিনই দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে ধর্ষক সিরাজুলকে আটক করতে সক্ষম হন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামীকে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশু কণ্যার ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দীর জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে। #

প্রেরক : মো. মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:-২২/০৫/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd