
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।:
বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজারে আয়োজিত জনসংযোগ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ তানজিন হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে রাজিহার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ফকির, যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম মোল্লা, ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ হারুন মোল্লা, মোঃ সায়েদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মোঃ দিপু হাওলাদার, মোঃ সোবাহান পাইক, মহিলা দলের নেত্রী নাজমা আক্তার লিপি, বিএনপি নেতা সেলিম পাইক, যুবদল নেতা মোঃ খোকন হাওলাদার, মৎস্য দলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার ও ছাত্রদল নেতা মোঃ সাকিব সিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।












Leave a Reply