ভূমি সেবায় শুদ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন গৌরনদীর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

গৌরনদীর ভূমি সেবায় স্বচ্ছতা, শুদ্ধাচার ও জনবান্ধব প্রশাসনের বার্তা ছড়িয়ে বদলিজনিত কারণে বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

কর্মকালজুড়ে ভূমি অফিসের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানি কমাতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, খতিয়ান সংশোধন, সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ ভূমি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা গৌরনদীতে আলোচনার জন্ম দেয়।

পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন, বাজার মনিটরিং, বাল্যবিবাহ রোধ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে, ভুয়া ডাক্তার ও ভুয়া দলিলের কারবারি আটক, বন্ধ হয়ে যাওয়া চলার পথ উন্মুক্তকরন ও সরকারি সম্পত্তি উদ্ধারে মাঠে নেমেছেন।

তাঁর দায়িত্বকালে রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। বিশেষ করে ভূমি উন্নয়ন কর, ভিপি লিজ মানি, চান্দিনা ভিটি নবায়নসহ বিভিন্ন খাতের রাজস্ব আদায়ে ভূমি অফিসের কার্যক্রমে গতি আসে।

তবে একজন সফল এসিল্যান্ডের সবচেয়ে বড় অর্জন কেবল রাজস্বের পরিমাণ বা ম্যাজিস্ট্রেসি নয়—সেবাগ্রহীতার আস্থা অর্জনেও। সেই জায়গায় শুদ্ধাচার, স্বচ্ছতা ও জনসেবার যে সংস্কৃতি তিনি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সেটিই তাঁর কর্মকালকে স্মরণীয় করে রাখবে।

গৌরনদী থেকে তাঁর বদলি মানে একটি কর্মপর্বের সমাপ্তি; কিন্তু জনবান্ধব ভূমি সেবার যে প্রত্যাশা তিনি তৈরি করে গেলেন, তা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিদায়বেলায় তাই গৌরনদীবাসীর প্রত্যাশা—নতুন কর্মস্থলেও মোঃ মেহেদী হাসানের কর্মনিষ্ঠা, সততা ও জনসেবার এই পথচলা অব্যাহত থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *