1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arj430159@gmail.com : Rj Akash : Rj Akash
  5. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  6. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  7. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  8. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  9. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  10. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  11. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  12. fazlehasan.bhaluka@gmail.com : Fazle Hasan : Fazle Hasan
  13. gaffer7254@gmail.com : maa music : maa music
  14. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  15. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  16. hridoyshikdar72@gmail.com : Hridoy Shikdar : Hridoy Shikdar
  17. inahida225@gmail.com : Nahida Islam : Nahida Islam
  18. ispinternet377@gmail.com : ISP INTERNET : ISP INTERNET
  19. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  20. kawsar105353@gmail.com : Kawsar Mahmud : Kawsar Mahmud
  21. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  22. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  23. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  24. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  25. mdjahirbu17@gmail.com : Md Jahirul Islam : Md Jahirul Islam
  26. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  27. mdnasirhossain407@gmail.com : Md Nasir : Md Nasir
  28. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  29. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  30. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  31. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  32. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  33. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  34. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  35. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  36. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  37. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  38. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  39. rafiq.voip@gmail.com : rafiq islam : rafiq islam
  40. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  41. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  42. sardarparvej585@gmail.com : Parvej Sardar : Parvej Sardar
  43. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  44. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  45. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  46. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  47. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  48. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  49. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  50. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  51. tnmedia407@gmail.com : TN Media : TN Media
  52. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  53. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
  54. za059897@gmail.com : ZAKIR HOSSEN : ZAKIR HOSSEN
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ চুয়াডাঙ্গায় অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর আটকের আগে অপ্রতিমের মৃত্যুর ফটোকার্ড শেয়ার করে যা লিখেছিলেন আনাস গৌরনদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক। নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ১ ‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাওয়া গেল অপ্রতীমের নিথর দেহ নিজে থেকেই ৩ প্রতিষ্ঠান হ্যাক করল গুগলের জেমিনি গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মীর পরিচ্ছন্নতা অভিযান।

ঐতিহাসিক মর্যাদায় দাঁড়িয়ে আছে বংশীপুর শাহী মসজিদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

এবিএম কাইয়ুম রাজ , শ্যামনগর উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদ স্থাপত্য ও ইতিহাসের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। শ্যামনগর বাস টার্মিনাল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এই মসজিদটি অবস্থিত। স্থানীয়ভাবে এটি টেঙ্গা মসজিদ নামেও পরিচিত।

১৩৩ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ ও সাড়ে ৩২ ফুট প্রস্থবিশিষ্ট এই আয়তাকার মসজিদটি স্থাপত্য বৈচিত্র্যে অনন্য। এর নির্মাণশৈলী মুঘল আমলের ইঙ্গিত দেয়। স্থানীয়ভাবে অনেকে বিশ্বাস করেন, মসজিদটি মুঘল সম্রাট আকবরের শাসনামলে নির্মিত। অন্য একমত অনুসারে, যশোরের রাজা প্রতাপাদিত্য তাঁর রাজত্বকালে মুসলিম অনুগামীদের জন্য এটি নির্মাণ করেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ষোড়শ শতকের শেষদিকে এই মসজিদটি নির্মিত হয়ে থাকতে পারে।

ধারণা করা হয়, রাজা প্রতাপাদিত্যের বিশ্বস্ত সেনাপতি খাজা কামালের উদ্যোগে মুসলিম সৈন্যদের প্রার্থনার জন্য একটি ছাউনি নির্মাণ করা হয়েছিল। ফারসি ‘টেঙ্গা’ শব্দ থেকে এর নামকরণ হয় টেঙ্গা মসজিদ। কালের বিবর্তনে সেই ছাউনিই একসময়ে শাহী মসজিদে রূপ নেয়। তবে দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকা অবস্থায় মসজিদটি পরিত্যক্ত ছিল। বিশ শতকের শুরুতে এটি আবিষ্কৃত হয়।

মসজিদটির গাঁথুনিতে ব্যবহৃত ইটের সঙ্গে যশোরেশ্বরী মন্দির ও বারোদুয়ারি মন্দিরের ইটের মিল থাকায় এটি প্রতাপাদিত্যের রাজধানী ধুমঘাটের সময়কার নির্মাণ বলেই অনুমান করা হয়। গম্বুজের নিচে কারুকাজ, আটকোণা ঘাড়, খাঁজ এবং খিলান দরজা মুঘল স্থাপত্যের নিদর্শন বহন করলেও পরবর্তী সময়ে অপরিকল্পিত সংস্কারে মসজিদের অনেক প্রাচীন বৈশিষ্ট্য হারিয়ে যায়। সিমেন্ট ও বালির প্লাস্টারে ঢেকে ফেলা হয় ইটের কারুকাজ, মোজাইক বসানো হয় মেঝেতে এবং গম্বুজের নিচের আদি নকশাগুলো বিলুপ্ত হয়ে যায়।

বর্তমানে মসজিদটি আধুনিকীকরণের মাধ্যমে পুনরায় ব্যবহারোপযোগী করা হয়েছে। মূল ভবনের পাঁচটি কক্ষে বসানো হয়েছে দশটি এসি। মেঝে ও দেওয়াল টাইলস দিয়ে আবৃত। প্রতিটি কক্ষের পশ্চিম দেওয়ালে রয়েছে মিহরাব, যার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। উত্তর-পূর্ব কোণে নির্মিত হয়েছে একটি আধুনিক মিনার।

মসজিদ প্রাঙ্গণে উদ্ধার হওয়া কয়েকটি বৃহদাকৃতির কবর স্থানীয়ভাবে “বার ওমরাহ” নামে পরিচিত। ধারণা করা হয়, এগুলো মুঘল সম্রাট আকবরের পক্ষ থেকে প্রেরিত ১২ সেনানায়কের সমাধি।

প্রতি শুক্রবার জুম্মার নামাজে হাজারো মুসল্লির মিলনমেলায় মুখর হয়ে ওঠে মসজিদ চত্বর। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাটি একনজর দেখতে। বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য সাক্ষী হয়ে আজও পূর্ণ মর্যাদায় দাঁড়িয়ে আছে বংশীপুর শাহী মসজিদ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd