গৌরনদীতে জাল দলিলের অভিযোগে আসামি কারাগারে, জামিন নামঞ্জুর।

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদীতে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হারুন অর রশিদ ওরফে হারুন ব্যাপারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তীতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলেও শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।
​মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার তারাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন অর রশিদ তারাকুপি মৌজার ৪৮.৩৩ শতাংশ জমির একটি ভুয়া ও জাল দলিল (নং- ৪২৫/১৬, তারিখ: ০৮/০২/২০১৬) তৈরি করে দীর্ঘদিন যাবত তা নিজের বলে দাবি করে আসছিলেন।
​এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ৫৯৭/২০২৬, তারিখ: ২৩/১০/২৫) দায়ের করেন।
​বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। জেলা পিবিআই পুলিশ সুপার তদন্তের দায়িত্ব দেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে। তদন্ত শেষে অভিযুক্ত হারুন অর রশিদের বিরুদ্ধে জাল-জালিয়াতির সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ গত ২০ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই।
​মামলার নির্ধারিত তারিখে সোমবার (১২ অক্টোবর) আসামি হারুন অর রশিদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। বিজ্ঞ বিচারক ফজলুল হক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
​পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবী বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। তবে বিজ্ঞ বিচারক শুনানি শেষে আসামি হারুন অর রশিদের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *