মোঃ মেহেদী হাসান।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোতাহারুজ্জামানের স্বাক্ষরিত সম্মাননাপত্রে তাঁর এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।
সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, মামলার নিষ্পত্তি কার্যক্রম তদারকি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ মালামাল উদ্ধারে অসাধারণ কর্মদক্ষতার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ স্বীকৃতির মাধ্যমে গৌরনদী মডেল থানার কার্যক্রমে তাঁর পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে ওসি মো. তারিক হাসান রাসেলের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে











Leave a Reply