মোঃ মেহেদী হাসান।
শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলির বিকাশের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আকন কামরুজ্জামান এবং বার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে











Leave a Reply