মোঃ মেহেদী হাসান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশাল গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে গতকাল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একক অভিনয়, হামদ ও নাথ প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মো: রুহোল আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, সহকারী অধ্যাপক মাহিলাড়া ডিগ্রী কলেজ জিনাত জাহান খান, চিত্রাংকন প্রশিক্ষক গৌরনদী উপজেলা শিল্পকলা একাডেমি জনাব ফারুখ হোসেন টিপু ও গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম জুরফিকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমান বইমেলার সংগঠক মো: নূর আলম খান । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রতিযোগী ও ক্রেতা-দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো











Leave a Reply