1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  25. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  26. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে খাল ও সড়ক দখলমুক্ত করতে এসিল্যান্ড মেহেদী হাসানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে খাল ও সড়ক দখলমুক্ত করতে এসিল্যান্ড মেহেদী হাসানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ প্রতিনিধি দল, বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন দিগন্তের প্রত্যাশা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে কুকুরে কামড়ানো রোগীদের জন্য ভ্যাকসিন হস্তান্তর গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে তথ্যমন্ত্রী গৌরনদীতে বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর গৌরনদীতে নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

গৌরনদীতে খাল ও সড়ক দখলমুক্ত করতে এসিল্যান্ড মেহেদী হাসানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান। 

গৌরনদী উপজেলার বাটাজোড় বাজার এলাকায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
অভিযানকালে বাটাজোড় বাসস্ট্যান্ড থেকে সরিকলমুখী সড়কের প্রবেশমুখে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিনের দখলের কারণে সংকুচিত হয়ে পড়া সড়কটি পুনরায় প্রশস্ত করা সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে বাটাজোড় এলাকায় জাতীয় মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত একটি লোহার সিঁড়ি অপসারণ করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছিল এবং সকল অবৈধ দখলদারকে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু অনেকেই নির্দেশনা অমান্য করায় প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে।

এদিনের অভিযানে শুধু সড়ক দখলমুক্ত করাই নয়, বাটাজোড় থেকে সরিকল বন্দর পর্যন্ত খালের পাড় দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রমও শুরু করা হয়। দীর্ঘদিন ধরে খালের দুই পাড়ে দখল ও ভরাটের কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, পরিবেশগত ক্ষতি এবং স্থানীয় কৃষি কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছিল।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, খালটি দখলমুক্ত করা গেলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, বাটাজোড় ইউনিয়ন পরিষদ এবং খাল খনন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত জনবল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বাটাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব হাওলাদার, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মোল্লা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন,
“সরকারি জমি, খাল ও সড়ক দখল করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ স্থাপনা নির্মাণ করতে পারবে না। জনগণের চলাচল, পরিবেশ রক্ষা এবং খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, খাল ও সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাটাজোড় বাজার ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ অভিযান খালের নাব্যতা ফিরিয়ে আনা, পরিবেশ রক্ষা এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে গৌরনদী উপজেলা প্রশাসনের এ ধরনের উচ্ছেদ ও দখলমুক্তকরণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd