1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  14. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  15. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  16. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  17. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  18. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  19. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  20. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  21. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  22. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  23. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  24. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  25. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  26. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  27. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  28. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায় - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার, কঠোর অবস্থানে প্রশাসন গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৬৫ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

চাকরিজীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩৮নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তাছলিমা খাতুন। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো প্রাইভেটকারে করে বাড়িতে পৌঁছে দেন কোমলমতি শিক্ষার্থীরা।

যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৭ সালের ১ আগস্ট মোসা. তাছলিমা খাতুনের কর্মজীবন শুরু হয়। এরপর ২০০৫ সালের ২৪ এপ্রিল তিনি পদোন্নতি পেয়ে অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী অনুষ্ঠানে তাছলিমা খাতুন বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।
তাছলিমা খাতুনের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিমা খাতুন বলেন, ম্যাডামের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরিজীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রসুল রতন, ইসতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মাসুদুর রহমান খান, জিয়াউর রহমান, মো. শাহজালাল, জান মোহাম্মদ, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম লিটন ও লায়লা আফরোজ, যাদবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক রকিবুল আলম, কওমী মাদ্রাসার প্রধান মাওলানা কামরুজ্জামান, ডি.পি.জি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শাওন, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জহর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আলী, আব্দুল মোত্তালেব জোয়ার্দার, রবিউল হোসেন, বিল্লাল হোসেন, রিজাউল হোসেন, বাবলুর রহমান, মহিদুল ইসলাম, জে.এম তাজনুর রহমান, সামাউল ইসলাম সেমাই, মো: জাফর ইকবাল, মো: বিল্লাল হোসেন, শরীফ মাহমুদ, ইমন খান, রিফাত হোসেনসহ অনেকে। এ ছাড়া যাদবপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd