1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  14. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  15. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  16. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  17. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  18. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  19. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  20. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  21. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  22. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  23. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  24. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  25. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  26. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  27. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  28. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
‘নির্বাচনে সারা দেশের ভোট কেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে’ - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার, কঠোর অবস্থানে প্রশাসন গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২ গৌরনদীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালিত গৌরনদীতে লোডশেডিং: গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ পল্লী বিদ্যুতের ডিজিএমের গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি অর্ধ লক্ষাধিক টাকা জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

‘নির্বাচনে সারা দেশের ভোট কেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে’

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫১৩ বার দেখা হয়েছে
বক্তব্য রাখেন জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ |দৈনিক বাংলার বার্তা

বাংলার বার্তা ডেস্কঃ

আগামী জাতীয় সংসদের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার অ্যাকাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকবে। তাদের প্রশিক্ষণ দিয়ে ভোট কেন্দ্রের ভেতরের যে শৃঙ্খলা এবং যেকোনো ধরনের অনিয়ম ও উচ্ছৃঙ্খল আচরণ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য মৌলিক প্রশিক্ষণ শুরু করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের উপজেলা আনসারদের ভূমিকা ও রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এক লাখ ৮০ হাজার সদস্য নতুন করে তৈরি করব। প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব সেটা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে আমরা দেড় লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা ৩ লাখ আনসার রেডি করছি, মোতায়েন হবে সাড়ে ৬ লাখ।’

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহা পরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আনসার, এপিসি ও পিসি সদস্যদের এ প্রশিক্ষণে মোট এক হাজার ১৬০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ১,১৫১ জন ও মহিলা ৯ জন) অংশগ্রহণ করেন। এরমধ্যে এক হাজার ১৩৬ জন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন এবং ২৪ জন অকৃতকার্য হন। প্রশিক্ষণকালীন সময়ে মৌলিক শরীরচর্চা, সাধারণ ও অস্ত্র ড্রিল, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব ও শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সংগঠন ও বিধি-বিধান, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশুর সুরক্ষা, উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেয়া হয়।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- তরিকুল ইসলাম, মো: বারিক ও মাইনুল ইসলাম।

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd